ভোরের কাগজের আলোচনা সভায় বিশিষ্টজনরা : আলোচনাই আদিবাসী সমস্যা সমাধানের একমাত্র উপায়
ভোরের কাগজ : ১০/০৮/২০১২
কাগজ প্রতিবেদক : আলোচনার মাধ্যমে আদিবাসী বিষয়ক সমস্যার সমাধান করার আহŸান জানিয়েছেন বিশিষ্টব্যক্তিরা। আদিবাসীদের মৌলিক অধিকার ও সংস্কৃতি রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা। গতকাল বৃহস্পতিবারভোরের কাগজ আয়োজিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সেমিনার ‘উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা এবং আদিবাসী ভাবনা :প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
আদিবাসী দিবস উপলক্ষে ভোরের কাগজের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেনসম্পাদক শ্যামল দত্ত। আলোচনায় অংশ নেন কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষকমেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মেজর জেনারেল আব্দুর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বপীযূষ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুল হক মান্না, অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী, ব্যারিস্টারমোনতাসির উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ও গবেষক রতনতনু ঘোষ। এ সময় ভোরের কাগজের বিজ্ঞাপনব্যবস্থাপক এস এম এ রাজ্জাক, প্রশাসনিক কর্মকর্তা সুজন নন্দী, সার্কুলেশন ইনচার্জ তসলিম চৌধুরী, হিসাব প্রধানআবদুল করিম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।