পৃষ্ঠাসমূহ

সাক্ষাৎকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাক্ষাৎকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বাংলাদেশের প্রবন্ধ ও মননশীল চিন্তাচর্চার পরিসরকে যারা সমৃদ্ধ করে চলেছেন রতনতনু ঘোষ তাদের মধ্যে অন্যতম।

বাংলাদেশের প্রবন্ধ ও মননশীল চিন্তাচর্চার পরিসরকে যারা সমৃদ্ধ করে চলেছেন রতনতনু ঘোষ তাদের মধ্যে অন্যতম। বিভিন্ন জাতীয় দৈনিকে ও সাময়িক পত্রিকাসমূহে তিনি ত্রিশ বছর ধরে ক্রমাগত লিখে চলেছেন প্রবন্ধ ও কলাম। সমাজ, সাহিত্য, রাজনীতি, গণতন্ত্র, বিশ্বায়ন, পুঁজিবাদ, সমাজতন্ত্র ও উত্তরাধুনিকতা বিষয়ে তার গ্রন্থসংখ্যা প্রায় চল্লিশ। তাঁর মুখোমুখি হয়েছেন কবি অচিন্ত্য চয়ন।
অচিন্ত্য চয়ন : বিশ্বসাহিত্যে কবিতার ক্ষেত্রে প্রতিনিয়ত বাঁক পরিবর্তন হয়েছে। বাংলা কবিতার ক্ষেত্রেও রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমকালে এসেও পরিবর্তন হচ্ছে। কবিতায় সামাজিক, রাজনৈতিক এবং মানবিক বিষয়গুলো আপনি কীভাবে বিশ্লেষণ করবেন?

'বাংলা সাহিত্যে মানবাধিকারের গুরুত্ব রয়েছে শুরু থেকেই'

'বাংলা সাহিত্যে মানবাধিকারের গুরুত্ব রয়েছে শুরু থেকেই'
প্রবন্ধ ও মননশীল চিন্তাচর্চার পরিসর সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এ ক্ষেত্রকে যারা সমৃদ্ধ করে চলেছেন রতনতনু ঘোষ তাদেরই একজন। বাংলা ও ইংরেজী ভাষায় তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা সাড়ে সাত’শর অধিক। বিভিন্ন জাতীয় দৈনিকে ও সাময়িক পত্রিকাসমূহে তিনি ত্রিশ বছর ধরে ক্রমাগত লিখে চলেছেন। সমাজ, সাহিত্য, রাজনীতি, গণতন্ত্র, বিশ্বায়ন, পুঁজিবাদ, সমাজতন্ত্র ও উত্তরাধুনিকতা তার প্রবন্ধের বিষয়। তার গ্রন্থসংখ্যা প্রায় চল্লিশ। অচিন্ত্য চয়ন মুখোমুখি হয়েছেন রতনতনু ঘোষের।
অচিন্ত্য চয়ন : সমকালে এসে অনেক লেখকই নিজেকে বোদ্ধা হিসেবে দেখতে চায়। একজন লেখককে মূল্যায়ন করবেন কে, লেখক নিজেই নাকি পাঠকসমাজ ?

'উন্নয়নকর্মী ও জনসমাজ গঠনকারী শক্তি ও আজ জনগণের রক্তস্রোত অপেক্ষা ক্ষতিমুক্ত বিপ্লবাত্মক চিন্তাকে প্রাধান্য দিচ্ছেন'


বিশ্বায়ন নিয়ে সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনা ও বিশ্লেষণ চলছে। পাঠ্য তালিকায়ও বিশ্বায়ন অন্তর্ভূক্ত হয়েছে। বিশ্বায়ন কবলিত বিশ্ব আজ বিশ্বায়ন তত্ত্বে উত্তপ্ত। বিশ্বায়নের ভাল-মন্দ নিয়ে অর্থনীতিবিদ, রাজনীতিকরা যেমন বলছেন তেমনি বুদ্ধিজীবিগণও এ বিষয়ে লিখছেন বেশ। সম্প্রতি বিশ্বায়নের বিষয়ে কথা বলেছেন ‘বিশ্বায়নের রাজনীতি’ গ্রন্থের রচয়িতা ও প্রাবন্ধিক রতনতনু ঘোষ। তার সাক্ষাৎকার লিখেছেন কবি ও সাংবাদিক রোখসানা আফরিন।
রোখসানা আফরিন : বিশ্বায়নের রাজনীতি বলতে আপনি মূলত কি মনে করেন ?
রতনতনু ঘোষ: বিশ্বায়ন বলতে আমি বুুঝি বিশ্ববাজার দখলের সামাজ্যবাদী রাজনীতি। পুঁজিবাদী সাম্রাজ্যবাদ নতুন মুখোশ নিয়ে ভদ্র বেশ ধারণ করে বিশ্ব অর্থনীতির মোড়লিপনা করছে। পৃথিবীর রাজধানী মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েকটি বহুজাতিক কোম্পানী, বিশ্বব্যাংক, আই.এম.এফ, এডিবি ও জি-এইট সদস্য রাষ্ট্রগুলো নিয়ে অর্থনীতি নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্ব রাজনীতির নিরাজনীতি চালু করার প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই বিশ্বের প্রভূ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছে আফগানিস্তান ও ইরাকের রাজনৈতিক দখলদারিত্ব গ্রহণ করে। বিশ্বায়নের রাজনীতি মূলত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মাধ্যমে রাজনীতির আমেরিকায়ন। এজন্য বিশ্বায়নের রাজনীতি মূলত বিশ্ব রাজনীতির আমেরিকায়ন।

“উপলব্ধির ঘূর্ণিময় প্রবাহে, রচনার উৎকর্ষ ও সাহিত্যকৃতির মাধ্যমে লেখকসত্তা টেকসই করতে চাই” -রতনতনু ঘোষ

“উপলব্ধির ঘূর্ণিময় প্রবাহে, রচনার উৎকর্ষ ও সাহিত্যকৃতির মাধ্যমে লেখকসত্তা টেকসই করতে চাই”
-রতনতনু ঘোষ
/
রতনতনু ঘোষ সমাজপ্রগতির পিপাসু লেখক এবং মনুষ্যত্ব বিকাশের সপক্ষে চালিত শব্দনির্মাতা। ৩০ বছর ধরে এ সাধক লেখক লিখছেন প্রবন্ধ ও কবিতা। তার সমাজভাবনা ও সাহিত্যকৃতির প্রতিফলন ঘটেছে প্রকাশিত ৭২টি বইয়ে। তার মুখোমুখি হয়েছেন সাব্বির আলম চৌধুরী। 

তৃতীয় শক্তি উত্থিত হয় রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, অসহযোগিতা ও অদূরদর্শিতার জন্য : রতনতনু ঘোষ


রতনতনু ঘোষ―প্রাবন্ধিক, কলামিস্ট ও সমাজচিন্তক। তিনি ত্রিশ বছর ধরে দৈনিক পত্রিকায় নিয়মিত লিখছেন রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে। তাঁর প্রকাশিত প্রবন্ধের সংখ্যা সাত শতাধিক এবং প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪৩টি। মানুষের স্বরূপ, স্বদেশ সমাজ সাহিত্য, রাজনীতিহীন রাজনীতি, মুক্তচিন্তা, বিশ্বায়নের রাজনীতি, ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ। তাঁর সম্পাদিত গ্রন্থ- নোবেল বিজয়ীদের নির্বাচিত প্রবন্ধ, উত্তরাধুনিকতা, বহুমাত্রিক বিশ্বায়ন, পুঁজিবাদ ও সমাজতন্ত্র, গণতন্ত্র : স্বরূপ সংকট সম্ভাবনা, ৩৪ নোবেল বিজয়ীর সাক্ষাৎকার। পেশাগত জীবনে অধ্যাপনা করছেন। সম্প্রতি বিভিন্ন বিষয়ে রতনতনু ঘোষ-এর সঙ্গে কথা বলেছেন―শফিক হাসান